রুটসের রিমেক
সত্তর দশকের জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘রুটস’ নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে হিস্ট্রি চ্যানেল।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, ১৯৭৬ সালে প্রকাশিত লেখক অ্যালেক্স হ্যালির বই ‘রুটস: দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি’-র কাহিনি অবলম্বনে ১৯৭৭ সালে তৈরি হয় টিভি সিরিজ ‘রুটস’। সম্প্রতি বইটির স্বত্ব কিনে নিয়েছে হিস্ট্রি চ্যানেল।
একসময় আমেরিকায় প্রচলিত দাসপ্রথা নিয়ে নির্মিত এই সিরিজে এক দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন ‘টুয়েলভ ইয়ারস অফ স্লেভ’-খ্যাত অভিনেতা লেভার বার্টন।
নয়টি এমি অ্যাওয়ার্ডসসহ ৩৭টি এমি মনোনয়ন, একটি গোল্ডেন গ্লোব এবং একটি পিবোডি অ্যাওয়ার্ড পেয়েছিল ‘রুটস’। এমনকি এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেটিং পাওয়া আমেরিকান টিভি অনুষ্ঠানের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে এই সিরিজ।
‘রুটস’ প্রযোজনা করেছিলেন ডেভিড এল উলপার; তিনি মারা যাওয়ার পর এই সিরিজের রিমেকের জন্য এবার প্রযোজকের দলে যোগ দিয়েছেন তার ছেলে মার্ক উলপার।
