২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ‘উলভারিন’ হবেন জ্যাকম্যান

কমিক সুপারহিরো উলভারিনের চরিত্রে অষ্টমবারের মতো অভিনয় করবেন ‘এক্স-মেন’-খ্যাত তারকা হিউ জ্যাকম্যান। এই গ্রীষ্মে মুক্তি পাওয়া ‘দ্য উলভারিন’-এর সিকুয়েলেও জ্যাকম্যান অভিনয় করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:15 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

ইঅনলাইনের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য উলভারিন’ সিনেমার সিকুয়েলটিও পরিচালনা করবেন জেমস ম্যাঙ্গোল্ড। কাজ চলছে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে। সিকুয়েলে অভিনয় করলে এই নিয়ে আটবারের মতো উলভারিন চরিত্রে সিনেপর্দায় অভিনয় করবেন জ্যাকম্যান।

জ্যাকম্যান ‘উলভারিন’ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন ২০০০ সালে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ সিনেমাতে। ‘এক্স-মেন’এর পরবর্তী দুটি সিকুয়েলেও উলভারিন চরিত্রে ছিলেন জ্যাকম্যান।

২০১৪ সালের ১৪ মে মুক্তি পাবে এক্স-মেন সিরিজের চতুর্থ কিস্তি, ‘এক্স-মেন: ডেইস অফ ফিউচার পাস্ট’। এই সিনেমাতেও উলভারিন চরিত্রে হাজির থাকবেন জ্যাকম্যান।