২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনের দুটি এক ঘণ্টার নাটক

নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন এখন ভীষণ ব্যস্ত। সম্প্রতি তিনি দুটি এক ঘণ্টার নাটক ও একটি টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছেন। নাটক দুটি হল ‘সহজ সরল প্রেমের গল্প’ ও ‘পানিশমেন্ট’। টেলিফিল্মের নাম ‘ভালোবাসি বন্ধু।’

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 03:40 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

সুমন জানান, ‘সহজ সরল প্রেমের গল্প’ নির্মাণ করেছেন হাবিব মাসুদ ও ‘পানিশমেন্ট’ নির্মাণ করেছেন ধ্রুব আহমেদ।

‘সহজ সরল প্রেমের গল্প’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা, শহীদুজ্জামান সেলিম, শাহাদাৎ।

এ নাটকে দেখা যাবে, সংসারে নানা টানাপড়েনে তিশা অতিষ্ঠ হয়ে ওঠেন। একপর্যায়ে হন্যে হয়ে সুখসন্ধানী হয়ে ওঠেন তিনি। তখনই শুরু হয় নতুন বিপত্তি।

নাটকটি শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙায় প্রচারিত হবে।

‘পানিশমেন্ট’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, মৌসুমী হামিদ ও নাঈম। পরকীয়া প্রেমের গল্পে নির্মিত নাটকটি হাস্যরসে ভরপুর। এটি চলতি নভেম্বরের শেষ সপ্তাহে এসএটিভিতে প্রচারিত হবে। 

পরিচালনায় আসবেন কি না-- এ প্রশ্নের জবাবে সুমন গ্লিটজকে বলেন, “লেখালেখিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। চলতি জীবনের নানা ঘটনাকে ফুটিয়ে তুলি। নাটক নির্মাণের কোনো পরিকল্পনা নেই আমার।”