২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবন্ধন

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’ আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক দর্শকদের জন্য শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএ আয়োজিত উৎসবের নিবন্ধন প্রক্রিয়া চলবে কোটা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত, জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের তাজমিলুর রহমান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 05:30 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

গ্লিটজকে তিনি বলেন, “দর্শক-শ্রোতাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। নিবন্ধনের জন্য লগ অন করতে হবে www.bengalfoundation.org অথবা Bengal লিখে যে কোনো মুঠোফোন থেকে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৬১৬১১১৮৮৮ নম্বরে। কোটা উত্তীর্ণ না হওয়া পযর্ন্ত নিবন্ধন চলবে।”

তাজমিলুর আরও জানান, চারদিনের এই অনুষ্ঠান শুরু হবে ২৮ নভেম্বর থেকে। অনুষ্ঠান ভেন্যু এবারও আর্মি স্টেডিয়াম। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পযর্ন্ত নিরবিচ্ছিন্ন পরিবেশনা চলবে।

একই নামে উৎসবটি চালু হয়েছে ২০১২ থেকে। ওই বছর উৎসবে নেন বিদূষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বিদূষী কৌশীকি চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, পূর্বায়ন চ্যাটার্জিসহ আরও অনেকে।

এবারের উৎসবে বেশ কজন অংশ নিচ্ছেন প্রথমবারের মতো। তাদের মধ্যে অন্যতম সেতারে রাইস খান, কর্নাটক সংগীতে বম্বে জয়শ্রী, রুদ্র বীণায় বাহাউদ্দিন ডাগর ও তবলায় ওস্তাদ জাকির হোসেন ও স্বপন চৌধুরী।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন কণ্ঠসংগীতে অসিত দে, মনিপুরি নাচে তামান্না রহমান ও তাঁর দল এবং তবলায় চারজন শিল্পীর দলীয় বাদন।