২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা

বলিউডি অভিনেতা শাহরুখ খান ২ নভেম্বর পদার্পণ করেছেন জীবনের ৪৮তম বছরে। জন্মদিনে তার সাফল্য এবং তার কাজের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত এবং বলিউডি তারকারা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 04:52 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বলিউডি জগতের প্রতিটি ব্যক্তি শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারের মাধ্যমে।

অভিনেতা অভিষেক বচ্চন টুইট করেন, “আমার অন্যতম ভালো একজন বন্ধু, শাহরুখ খানকে জানাচ্ছি তার জন্মদিনের শুভেচ্ছা। তিনি অসাধারণ একজন মানুষ এবং টিম মেম্বার হিসেবেও দারুণ। শাহরুখের জন্য এ বছরটি অসাধারণ ছিল। অনেক ভালোবাসা তার জন্য।”

মডেল ও অভিনেত্রী নেহা ধুপিয়া বলেন, “শুভ জন্মদিন শাহরুখ। তোমার জন্য আমরা এখন জাদুতে বিশ্বাস করতে শিখেছি। অনেক ভালোবাসা।”

শাহরুখের বন্ধু এবং বলিউডি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান টুইট করেন, “শুভ জন্মদিন আমার বুদ্ধিমান, বড়লোক এবং আমার চেয়ে বয়সে বড় বন্ধু শাহরুখকে! ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’ (সিনেমা এখনও বাকি আছে) অনেক ভালোবাসা।”

অভিনেতা বোমান ইরানি বলেন, “একজন মানুষ যিনি কিনা কখনও অন্যের সঙ্গে কোনো সাদামাটা সময় ভাগাভাগি করেননি, তাকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। অনেক ভালোবাসা শাহরুখের জন্য।”

রিতেশ সিধওয়ানি বলেন, “শুভ জন্মদিন বলিউডের ডন। প্রার্থনা করি তোমার জীবন যেন আনন্দ, সাফল্য, শান্তি এবং ভালোবাসায় ভরে থাকে।”

অদিতি রাও হায়দারি বলেন, “শাহরুখকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।”

বলিউডের ‘কিং অফ রোমান্স’-খ্যাত অভিনেতা শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’ এখনও ভালোবাসার নিদর্শনস্বরূপ।