২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরণ্যকের ‘স্বপ্ন পথিক’

ঢাকার নাটকের দল ‘আরণ্যক’ নতুন নাটক ‘স্বপ্নপথিক’ মঞ্চায়ন করতে যাচ্ছে। ইতোমধ্যেই দলটি তাদের এই নতুন প্রযোজনার নিয়মিত মঞ্চায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৮ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল হলে এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 04:33 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

নাটকটি রচনা করেছেন হারুন রশীদ এবং নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। মঞ্চ পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। পোশাক পরিকল্পনায় আছেন এনাম তারা সাকি।      

এ বিষয়ে নির্দেশক মামুনুর রশিদ বলেন, “নাটকটির মূল উপজীব্য সাভার ট্রাজেডি । সাভারের পোশাক তৈরি কারখানার ভবন ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের গল্প। নাটকের শুরুতেই তুলে ধরা হয়েছে পোশাক শ্রমিকদের জীবনের টানাপড়েন। মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে অল্প বেতনে তারা কাজ করছেন। জীবন-জীবিকার আরেক নাম যেন কষ্ট। মঞ্চ পরিকল্পনা এবং আলোক সজ্জায় সেই আবহ ফুটিয়ে তোলা হয়েছে।”

মামুনুর রশীদ আরও বলেন, “এত বড় একটা দুর্ঘটনা আমাদের সাহিত্য, কাব্য এবং শিল্পকলায় থাকা উচিত।”

এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, রুবলী চৌধুরী, আরিফ আহমেদ, আবু হাসিম, কামরুল, মনির জামান।

১২ অক্টোবর আমন্ত্রিত অতিথিদের নিয়ে নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়েছে।