২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরর সিনেমায় কেইট

হলিউডি অভিনেত্রী কেইট বেকিনসেল হরর সিনেমা ‘দ্য ডিজএপয়েন্টমেন্টস রুম’ সিনেমায় এক মায়ের চরিত্রে অভিনয় করবেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, সুপার ন্যাচারাল থ্রিলারভিত্তিক সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কেইট। সিনেমায় দেখা যাবে কেইট তার পরিবারকে নিয়ে একটি ভুতুড়ে বাড়িতে যান। ওই বাড়িতে যাওয়ার জন্য একটি মৃত শিশুর আত্মা তাকে টানতে থাকে।

হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করবেন ডি. জে. কারুসো। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ওয়েন্টওর্থ মিলার। এর আগে সাইকোলজিকাল থ্রিলার ‘স্টোকার’-এর চিত্রনাট্য লিখে নাম কুড়িয়েছিলেন তিনি।

৪০ বছর বয়সী ওই অভিনেত্রী ‘এলিজা গ্র্যাভস’ সিনেমায়ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন ব্র্যাড অ্যান্ডারসন। সিনেমাতে কেইটকে দেখা যাবে এক মানসিক রোগীর চরিত্রে।

কেইট সম্প্রতি ‘টোটাল রিকল’ সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন আগেই তিনি ‘দ্য ট্রায়ালস অফ কেইট ম্যাককল’ সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন।