আবারও একসঙ্গে কবির-সালমান
‘এক থা টাইগার’-এর ব্যাপক সাফল্যের পর সালমান খানের সঙ্গে নতুন একটি সিনেমা বানাবেন বলিউডি নির্মাতা কবির খান।
এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নতুন একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছে ইতোমধ্যেই। আর সিনেমার গল্পটি পড়ার পর কবিরের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন সালমান।
সূত্রটি আরও জানায়, কবিরকে খুবই বিশ্বাস করেন সালমান আর তাদের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক বিদ্যমান।
তবে সিনেমার জন্য এখন প্রযোজক খুঁজছেন কবির।
সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি, আর সবকিছু ঠিক থাকলে ২০১৪ সালের শেষ দিকে শুটিং শুরু হবে এই সিনেমার।
