‘স্টার ওয়ার্স’ সিনেমায় হ্যারিসন
টিভিতে ‘স্টার ওয়ার্স’ সিরিজের সপ্তম এপিসোডের পর এবার ‘স্টার ওয়ার্স’ সিরিজের একাধিক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হ্যারিসন ফোর্ড।
এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ‘স্টার ওয়ার্স’ টিভি সিরিজের পর এবার সিনেমাতেও হ্যান সোলোর চরিত্রে অভিনয় করবেন হ্যারিসন। জেডি নিউজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ডিজনি অনেকদিন ধরেই ৭০ বছর বয়সী ওই হলিউডি অভিনেতাকে ‘স্টার ওয়ার্স’ সিনেমায় অভিনয়ের জন্য অনুরোধ করে আসছে।
সম্প্রতি হ্যারিসন ওই সিরিজের একাধিক সিনেমায় সোলো চরিত্রতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বিবিসি জানায়, ফোর্ড ইতোমধ্যেই তার চরিত্রটির চিত্রনাট্য পড়েছেন। আর তিনি কাহিনি নিয়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন।
