২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘সিংঘাম টু’

বলিউডি অভিনেতা অজয় দেবগন এবার কাজ করবেন পরিচালক রোহিত শেঠির ‘সিংঘাম টু‘ সিনেমায়। এটি ২০১১ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘সিংঘাম’-এর সিকুয়েল।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:14 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সাফল্যের পর থেকে অজয়ের সঙ্গে তার বন্ধুত্বে কিছুটা ফাটল ধরেছে। ‘সিংঘাম টু’তে দুজনের কাজ করার ঘোষণা দেওয়ার মাধ্যমে অবসান ঘটল ওই গুজবেরও।

মুম্বাই মিরর জানায়, ‘সিংঘাম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং অজয়। আর পরিচালনায় ছিলেন রোহিত। তবে সিকুয়েলটি অজয়ের সঙ্গে প্রযোজনা করবেন রোহিত নিজে।

এক সূত্রে টাইমস অফ ইন্ডিয়া জানায়, অন্যকোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সিনেমা নির্মাণ করতে চান না রোহিত। তার নিজের একটি ধরন আছে যা সবার চেয়ে আলাদা। আর তাই তিনি অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করেন না। তিনি অজয়ের সঙ্গে মিলেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন। কারণ তাদের মধ্যে বেশ ভালো একটি সম্পর্ক রয়েছে।

এর আগে রোহিত-অজয় জুটি ‘গোলমাল’ সিরিজ এবং ‘সিংঘাম’-এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।