নিয়মিত ব্যায়াম করেন অমিতাভ
বলিউডের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন ৭১ বছর বয়সেও নিয়মিত জিমে ব্যায়াম করেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৭ অক্টোবর বিগ বি তার ব্লগে তিনি জিমে কী কী করেছেন সে সম্পর্কে একটি পোস্ট দেন।
তিনি এও জানান যে, তিনি তার প্রতিদিনকার নিয়মমাফিক এই ব্যায়াম একদিনও বাদ দিতে চান না।
অমিতাভ তার পোস্টে লেখেন, “কষ্ট, সময়ের অভাব এবং আলসেমি লাগলেও আমি জোর করে হলেও জিমে যাই।”
জিমের পরিশ্রম তাকে আবারও পরবর্তী দিন জিমে যেতে আগ্রহী করে বলে জানান অমিতাভ।
তিনি বলেন, “আমার মধ্যে এক ধরনের জেদ কাজ করে যে, পরেরদিনও একই পরিশ্রম করতে হবে। আর এর মধ্যদিয়ে আমার যে অর্জন হচ্ছে তাও অতুলনীয়।”
