২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় সাইফ

পরিচালক সাজিদ খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন বলিউডি অভিনেতা সাইফ আলি খান। বেশ কয়েকজন অভিনয়শিল্পী নিয়ে সাজিদের এবারের সিনেমা হতে যাচ্ছে কমেডি ঘরানার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সাইফ বর্তমানে সাজিদ খানের ‘হামশাকাল’ সিনেমায় কাজ করছেন। সিনেমাতে সাইফকে দেখা যাবে তিনটি চরিত্রে অভিনয় করতে। এই সিনেমায় কাজ করার সময়ই সাজিদ সাইফের সঙ্গে আরও একটি সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন।

সাজিদ বলেন, “২০১৪ সালের ২০ জুন ‘হামশাকাল’ মুক্তি পেতে যাচ্ছে। আর এরপরই পরবর্তী সিনেমার কাজ শুরু করব। সিনেমাতে বেশ কয়েকজন অভিনয় শিল্পী থাকলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সাইফ। ইউটিভির ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।”