২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদের নতুন ধারাবাহিক ‘পিঞ্জর’

বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘পিঞ্জর’-এর সম্প্রচার শুরু হচ্ছে সোমবার। নাটকটি রচনাও করেছেন তিনি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 04:19 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, হোসনে আরা পুতুল, ফজলুর রহমান বাবু, শামস সুমন, বন্যা মির্জা, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, জিতু আহসান, সাজু খাদেম, মাজনুন মিজান, প্রাণ রায়, দীপা খন্দকার, নাদিয়া, রুনা খান, মৌসুমী নাগ, আলভি, অর্ষা, সমাপ্তি মাসুক, শিশুশিল্পী স্বচ্ছ, সেমন্তি প্রমুখ।

নাটকটি সম্পর্কে সৌদ জানিয়েছেন, ১৩-১৪ বছর নিখোঁজ থাকার পর মানিক মিয়া আবার যেদিন বাড়ি ফিরে আসে সেদিন তার বড় মেয়ে পরীর বিয়ে। কিন্তু বাড়ির কেউ মেনে নেয় না মানিক মিয়াকে। তার দুভাই তো মুখ দেখতেও রাজি হয় না। স্ত্রী কন্যাও যেন কাছে আসতে ভয় পায়। মানিক মিয়া যেচে পড়ে কথা বলতে চাইলেও সেটা কারও ভালো লাগে না। শেষ পর্যন্ত শালিস বসে। সিদ্ধান্ত হয়-- এত বছর নিখোঁজ থাকার দায়ে আবারও গ্রাম ছাড়তে হবে মানিক মিয়াকে। স্ত্রী রানু আর ছোট মেয়ে পারুলও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্ত্রীর কথামতো তার বাপের বাড়ি গিয়ে ওঠে তারা। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

ধারাবাহিকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১ টায় প্রচারিত হবে মাছরাঙা টিভিতে।