২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধুম থ্রি’র ট্রেইলার

দিওয়ালির মৌসুমে মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘ধুম থ্রি’ সিনেমার ট্রেইলার। চলতি মাসের ৩০ তারিখ ট্রেইলারটি মুক্তি পাবে বলে জানা গেছে

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 03:16 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বরাবরই দিওয়ালির মৌসুমে আমির তার আসন্ন সিনেমার ট্রেইলার মুক্তি দিয়ে থাকেন। আর এ ধারা চলে আসেছে ‘তারে জামিন পার’ সিনেমার সময় থেকে।

সিনেমার এক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, দিওয়ালির শুভ সময়কে আমির তার সিনেমার ট্রেইলার প্রচারণার জন্য আদর্শ সময় হিসেবে বেছে নিয়ে আসছেন ‘তারে জামিন পার’ সিনেমা থেকে। ‘গাজনি’ এবং ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ট্রেইলারও একই সময়ে মুক্তি পেয়েছিল।

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ধুম থ্রি’ সিনেমায় আরও অভিনয় করেছেন উদয় চোপড়া, অভিষেক বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। সিনেমাটি ২০ ডিসেম্বর বড়দিনের মৌসুমে মুক্তি পেতে যাচ্ছে।