এবার কাজলের বাড়িতে চুরি
অভিনেত্রী শিল্পা শেঠির পর এবার বলিউডি দম্পতি কাজল এবং অজয় দেবগনের জুহুর বাড়িতে চুরি হয়েছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, চোর ঢুকে ওই দম্পতির বাড়ির ১৭টি সোনার বালা নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় ২২ অক্টোবর কাজলের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এফআইআর করার আগেই পুলিশ কাজল-অজয়ের বাড়িতে পৌঁছে যায়।
সংবাদমাধ্যমটি এক সূত্রে জানায়, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চালানো হচ্ছে।
এর আগে ১৬ অক্টোবর অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে চুরি হয়েছিল।
