এলটন সাজবেন টম
ব্রিটিশ সংগীতশিল্পী স্যার এলটন জনকে নিয়ে একটি বায়োপিক নির্মাণ করছেন পরিচালক মাইকেল গ্রেসি। ‘রকেটম্যান’ নামের ওই সিনেমায় এলটনের ভূমিকায় চুক্তিবদ্ধ হয়েছেন ব্রিটিশ অভিনেতা টম হার্ডি।
ভ্যারাইটি জানিয়েছে, লি হলের চিত্রনাট্যে ওই সিনেমায় তুলে ধরা হবে এলটনের বাল্যকাল থেকে তার ক্যারিয়ারের পুরোটা। সিনেমাটি প্রযোজনা করছে এলটন এবং তার সঙ্গী ডের্ভিড ফার্নিশের প্রযোজনা প্রতিষ্ঠান রকেট পিকচার্স। যৌথ প্রযোজনায় রয়েছে ইউনিভার্সাল স্টুডিও এবং ফিল্ম ডিস্ট্রিক্ট।
বিষয়টি নিয়ে ফিল্ম ডিস্ট্রিক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার শ্লিসেল বলেন, “টম বেশ দ্রুতই বিশ্বের সবচেয়ে বহুমুখী প্রতিভান অভিনেতাদের কাতারে নিজেকে নিয়ে এসেছেন। বিশেষ করে চরিত্রের একদম গভীরে ঢুকে সে অনুযায়ী নিজেকে পুরোপুরি বদলে ফেলার ব্যাপারে তিনি নিজের ক্ষমতা এরই মধ্যে প্রমাণ করেছেন।”
‘রকেটম্যান’ ছাড়াও টম সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন স্টিভ নাইটের নতুন সিনেমা ‘লকে’তে। ১৯৭৯ এর অ্যাকশন থ্রিলার ‘ম্যাড ম্যাক্স’-এর রিমেকেও দেখা যেতে পারে তাকে।
