২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘কৃষ ফোর’

১ নভেম্বর মুক্তি পাচ্ছে বলিউডি সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’। সিনেমাটির পরিচালক রাকেশ রোশান জানিয়েছেন যদি চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে সাড়া জাগাতে পারে, তাহলে তিনি ‘কৃষ ফোর’ও নির্মাণ করবেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, নির্মাতা রাকেশ রোশান আশা করছেন দর্শকদের মধ্যে সাড়া জাগাতে পারবে ‘কৃষ থ্রি’। আর তা যদি হয় তবে সিরিজটির চতুর্থ সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন তিনি।

একটি সংবাদ সম্মেলনে রোশান বলেন, “যদি সিনেমাটি সাফল্য অর্জন করতে পারে তাহলে আমরা ‘কৃষ ফোর’ নির্মাণ করব। আর সেটি করার জন্য একটি সূত্র রেখে দিয়েছি আমরা।”

‘কোয়ি...মিল গ্যায়া’ সিনেমার পর ‘কৃষ’ এবং এরপর ‘কৃষ থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশান, প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়।