২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ‘থ্রি কমরেডস’

শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন দীপু হাজরা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:40 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

কমেডিধাঁচের নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান  মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল।

এ বিষয়ে নির্মাতা দীপু গ্লিটজকে বলেন, “বেশকিছু দিন আগে এই নাটকটি তৈরি করেছি। প্রাথমিকভাবে আমরা নাটকটির ছাব্বিশ পর্ব পর্যন্ত শুটিং করেছি। দর্শকের প্রতিক্রিয়া দেখে নাটকটির পর্ব সংখ্যা বাড়ানো হবে।”

তিনি জানিয়েছেন, ‘থ্রি কমরেডস’ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে।

এতে আরও অভিনয় করেছেন ইনামুল হক, কচি খন্দকার, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, নওশীন, অহনা, সীমানা, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, তন্দ্রা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ, সুজাত শিমুল, মরিয়ম সরকার।

নাটকটি প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হবে।