২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নাট্যকর্মী নিচ্ছে স্বপ্নদল

নতুন নাট্যকর্মী নিচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। আগ্রহী কর্মীদের জন্য এক মূকাভিনয় কর্মশালা আয়োজন করবে তারা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:17 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন গ্লিটজকে বলেন, “১ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী ‘মূকাভিনয়, অভিব্যক্তি ও শারীরিক ছন্দ’ শিরোনামের একটি কর্মশালার মাধ্যমে চূড়ান্তভাবে নাট্যকর্মী বাছাই করা হবে। চারুকলা, নৃত্য, গীত বা বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার থাকবে।”

তিনি আরও জানান, আগ্রহীদের অবশ্যই ৩০ অক্টোবরের মধ্যে জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র ই-মেইল: zahidrepon@gmail.com -এ প্রেরণ করতে হবে। বিস্তারিত জানা যাবে, স্বপ্নদলের ফেসবুক ফ্যান পেইজ: www.facebook.com/groups/swapnadal - এ।

স্বপ্নদল এ পর্যন্ত ১৩টি নাট্যকর্মশালা সম্পন্ন করেছে।

স্বপ্নদলের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’, কাজী নজরুল ইসলামের ‘পদ্মগোখরো’, মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’ প্রভৃতি।