২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মা হচ্ছেন ন্যান্সি

ফের মা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নতুন সংসারে প্রথমবারের মতো মা হওয়ার খবরে দারুণ রোমাঞ্চিত তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:27 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

ন্যান্সি গ্লিটজকে বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে আমার ঘরে নতুন অতিথি আসবে। কদিন আগে চিকিৎসক এই খবর নিশ্চিত করেছেন। এখন আমার সব ব্যস্ততা শুধু নতুন অতিথিকে ঘিরে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর থেকে কোনো সিনেমার প্লে-ব্যাক, অ্যালবাম বা স্টেজ শো করব না।” 

ন্যান্সি জানান, স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও মেয়ে রোদেলা নতুন অতিথির আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছে। তাদের সঙ্গে আগামী সপ্তাহে শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছেন তিনি।

এ মুহূর্তে ন্যান্সি ‘সন্দেহ’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবামের জন্য গান রেকর্ড করছেন। এই অ্যালবামের তার সঙ্গে গেয়েছেন আসিফ আকবর। আগামী ভালোবাসা দিবসে ‘আর্ব এন্টারটেইমেন্টে’র ব্যানারে বাজারে আসবে ‘সন্দেহ’।

নিজের পরবর্তী একক অ্যালবামের প্রসঙ্গে ন্যান্সি বলেন, “একক অ্যালবামের কাজ আপাতত বন্ধ। আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসার পর কাজ শুরু করব।”

ন্যান্সি আরও জানান, সম্প্রতি অনিমেষ আইচের ‘না মানুষ’ সিনেমার জন্য মাহাদীর সঙ্গে একটি দৈ¦ত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন সন্ধি।