২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক সিনেমায় শশী

বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শারমিন জোহা শশী। তরুণ নির্মাতা নাঈম রেদওয়ান পরিচালিত নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:24 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

এ বিষয়ে শশী গ্লিটজকে বলেন, “আমি সবসময়ই বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে চেয়েছি। আমার সঙ্গে মানানসই যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। নির্মাতা রেদওয়ানের সিনেমার ব্যাপারে কথা চলছে। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।”

শশী মনে করেন, ভালো অভিনেত্রী হতে গেলে পড়াশোনা করতে হয়। তাই নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয় করতে চান তিনি।

বর্তমানে এই অভিনেত্রী কাজ করছেন চ্যানেল আইয়ের ‘বধূ কেন মন বোঝে না’ ও ‘কুয়াশার ভোর’ নামের দুটি মেগা সিরিয়ালে। ‘বধূ কেন মন বোঝে না’ নাটকে একান্নবর্তী পরিবারের গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শশী। নাটকটি পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। অপরদিকে অরুণ চৌধুরী পরিচালিত ‘কুয়াশার ভোর’-এ তাকে দেখা যাবে, একজন দেশপ্রেমিকের চরিত্রে। এতে তিনি নাঈমের জুটি।

বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে শশী জানান, নিয়মিতই বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব পেলেও পণ্য ও চিত্রনাট্য বিবেচনায় সেসব ফিরিয়ে দিচ্ছেন। তবে ভালো পণ্য ও নির্মাতা পেলে বিজ্ঞাপনেও কাজ করতে চান তিনি।