২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার ওয়ার্ড নির্মাণে প্রিয়াঙ্কার দান

মুম্বাইয়ের শহরতলীর একটি হাসপাতালে ক্যান্সার ওয়ার্ড নির্মাণের জন্য ৫০ লাখ রুপি দান করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 02:57 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, চলতি বছরের জুন মাসে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান প্রিয়াঙ্কার বাবা ডা. অশোক চোপড়া। আর তাই ক্যান্সার রোগীদের চিকিৎসা জন্য নানাভাতি হাসপাতালের আন্তর্জাতিক ক্যান্সার সেন্টারে ওই অর্থ দান করেন ৩১ বছর বয়সী ওই অভিনেত্রী।

হাসপাতালটির নতুন ক্যান্সার বিভাগটির উদ্বোধনীতে ২২ অক্টোবর সন্ধ্যায় প্রিয়াংকা তার মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত চোখে প্রিয়াঙ্কা বলেন, “বিষয়টি খুবই হৃদয়স্পর্শী। কিছুদিন আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আর তাই আমি চাই না এমন আর কারও জীবনে ঘটুক।”