২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইদের সঙ্গে ক্রিসের প্রতিদ্বন্দ্বিতা

সহোদর ভাই হলেও অভিনয়ের ক্ষেত্রে লিয়াম এবং লুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলে বলে জানিয়েছেন হলিউডি অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:01 AM

Updated : 25 Apr 2022, 07:25 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, নিজেদের অভিনয়ের খাতিরেই এই প্রতিদ্বন্দ্বিতা মেনে নিয়েছেন ক্রিসের দুই ভাই লিয়াম এবং লুক। তিন ভাইয়ের মধ্যে লুক সবার বড় আর লিয়াম ছোট।

ফিমেলফার্স্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে ক্রিস বলেন, “ক্রিকেট-ফুটবল থেকে শুরু করে টিভি দেখার সময় রিমোট নিয়ে কাড়াকাড়ি পর্যন্ত চলে আমাদের প্রতিদ্বন্দ্বিতা। আর অভিনয়ের ক্ষেত্রে তো বটেই।”