তিনটি নতুন ধারাবাহিক
শীঘ্রই আসছে তিনটি নতুন ধারাবাহিক নাটক। নাটকগুলো হল-- সকাল আহমেদের ‘সত্য পাহাড়’, আজিজুল হাকিমের ‘নিজগৃহে পরবাসী’ ও সৈয়দ শাকিলের ‘বাতিঘর’।
ঢাকা শহরের দুটি পরিবারের গল্প নিয়ে নেপালে চিত্রায়িত হয়েছে ‘সত্য পাহাড়’। এর চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহম্মেদ, কুসুম সিকদার, ফারাহ রুমা, মাজনুন মিজান, লুৎফর রহমান জর্জ, স্বাগতা, ভাবনা প্রমুখ।
পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও ভালোবাসা নিয়ে নাটক ‘নিজগৃহে পরবাসী’। জিনাত হাকিমের রচনায় এ নাটকে অভিনয় করেছেন জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর, তানভীন সুইটি, তানিয়া, আগুন, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।
মধ্যবিত্ত তিন তরুণীর জীবনসংগ্রামের গল্পে আবর্তিত হয়েছে নাটক ‘বাতিঘর’। শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, কে.এস ফিরোজ, ইনামুল হক, ঝুনা চৌধুরী, শিরীন আলম, জাহিদ হাসান, বিন্দু, বিজরী বরকতউল্লাহ্, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
তিনটি নাটকই প্রচারিত হবে বাংলাভিশনে।
সত্য পাহাড় নাটকটি ২৪ প্রচারিত হবে অক্টোবর থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নিজগৃহে পরবাসী প্রচারিত হবে ২৭ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। বাতিঘর নাটকটি ৭ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
