বুদ্ধি প্রতিবন্ধীদের পাশে জেনিফার
সেন্ট মেরিস সেন্টারে বুদ্ধি প্রতিবন্ধীদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের দ্বিতীয় পর্বে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স এবং তার পরিবার।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ওই প্রদর্শনী থেকে অর্জিত অর্থ সেন্ট মেরিস সেন্টারে দান করা হবে। ওই অর্থে বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
লরেন্সের ভাবি এ বিষয়ে বলেন, “যারা দান করতে ইচ্ছুক তাদের সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। সেন্ট মেরি সেন্টারের জন্য তহবিল সংগ্রহের জন্যই এই প্রদর্শনীর আয়োজন করেছি আমরা।”
তিনি আরও বলেন, “একজন পারিবারিক বন্ধু সেন্ট মেরি সেন্টারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। জেনিফারের ঘনিষ্ট বন্ধু অ্যান্ডিও সেন্টারটির সঙ্গে জড়িত। আর তাই জেনিফার আরও বেশি আগ্রহ প্রকাশ করছে।”
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’। সিনেমাটিতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জশ হাচারসন এবং লিয়াম হেমসওর্থ।
