২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈচিত্র্যের খোঁজে স্পর্শিয়া

মডেল পরিচয় ছাপিয়ে অর্চিতা স্পর্শিয়া অভিনয়েও নাম কুড়াচ্ছেন। বেশকিছু খণ্ডনাটক এবং টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে এরমধ্যেই নিজের সরব উপস্থিতির জানান দিচ্ছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:10 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া গ্লিটজকে বলেন, “আমার সঙ্গে মানানসই যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্যেও অভিনবত্ব ও বৈচিত্র্য থাকা চাই।”

সম্প্রতি স্পর্শিয়া অভিনয় করেছেন আতিক জামানের ‘মেয়েটি বাড়ি যাবে না’ শীর্ষক এক স্বল্পদৈর্ঘ্য টেলিফিল্মে। টেলিফিল্মটি রচনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। এনটিভির ঈদ আয়োজন ‘ভালোবাসার গল্প’ সিরিজের ওই টেলিফিল্মে স্পর্শিয়া মিলি চরিত্রে রূপদান করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র।

টেলিফিল্মটি আজ রাত ৯.৪০ মিনিটে প্রচারিত হবে।

স্পর্শিয়া আরও দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটক দুটি হল-- অনিমেষ আইচের ‘বিন্দু বিসর্গ’ ও রেদওয়ান রনির ‘রেডিও চকোলেট রিলোডেড’। বিন্দু বিসর্গ নাটকে স্পর্শিয়া অভিনয় করেছেন পরিবারের ছোটমেয়ের ভূমিকায়। এতে দেখা যাবে, পারিবারিক নানা সমস্যা ও বিবাদ নিরসনে স্পর্শিয়া মুখ্য ভূমিকা পালন করেন।

টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী স্পর্শিয়া মডেলিংয়েও সমান ব্যস্ত। প্যারাসুট নারকেল তেলের সিরিজ বিজ্ঞাপনে অভিনয় করছেন তিনি।