২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাতা মুক্তার তিন নাটক

পরিচালক তসলিমা মুক্তা এখন ভীষণ ব্যস্ত। সম্প্রতি তিনি তিনটি নাটক নির্মাণ করেছেন। নাটকগুলো হল - ‘কবি এবং কর্পোরেট ভালোবাসা’, ‘ম্যাজেশিয়ান’ এবং ‘এটেম্পট টু সুইসাইড’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:32 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

কবি সমীক ও তার কর্পোরেট চাকুরে স্ত্রী নেহার সংসারে নানা টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কবি এবং কর্পোরেট ভালোবাসা’ নাটকটি। চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আলী খোকন। সমীক ও নেহা চরিত্রে রূপদান করছেন আনিসুর রহমান মিলন ও বিদ্যা সিনহা মিম।

তরুণ প্রজন্মের আত্মহত্যা প্রবণতা নিয়ে নাটক ‘এটেম্পট টু সুইসাইড’। এতে অভিনয় করেছেন নাঈম, শশী, বর্ষণ প্রমুখ।

 

স্বার্থপর এক মানুষের বদলে যাওয়ার গল্প নিয়ে মুক্তা নির্মাণ করেছেন ‘ম্যাজেশিয়ান’ নাটকটি। এ নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও নাঈম।

মুক্তা গ্লিটজকে জানান, ২৪ অক্টোবর ৮.৩০ মিনিটে মাছরাঙ্গায় প্রচারিত হবে নাটকটি।

মুক্তা জানালেন, খুব শীঘ্রই ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও দুটি নতুন নাটক নির্মাণ শুরু করবেন।