২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটিকে বিয়ের প্রস্তাব

“আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে?” সম্প্রতি এভাবেই টুইটারে গায়িকা কেটি পেরিকে প্রস্তাব দিয়েছেন ‘ওয়ান ডাইরেকশন’ ব্যান্ডের গায়ক নিল হোরান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

১৯ অক্টোবর ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানে কেটির পারফরম্যান্স দেখার পর আবেগে আপ্লুত হয়ে কেটিকে উদ্দেশ্য করে ওই টুইট করেন নিল।

নিল টুইটারে মজা করে লেখেন, “আমি তোমাকে ভালোবাসি কেটি পেরি! ধন্যবাদ তোমাকে! তুমি কি আমাকে বিয়ে করবে?”

তবে যাকে দেওয়া হয়েছে এই প্রস্তাব, সেই কেটি পেরি এখনও কোনো উত্তর দেননি।

২৮ বছর বয়সী কেটির সঙ্গে অনেক আগে থেকেই বিশেষ সম্পর্ক রয়েছে ২০ বছর বয়সী এই গায়কের। ২০১০ সালে ‘এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানে কেটির ভোটের কারণেই বাদ পড়া থেকে বেঁচে গিয়েছিলেন নিল।

এদিকে ১৮ অক্টোবর মুক্তি পেয়েছেন কেটির বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘প্রিজম’। ক্যারিয়ারের এই চতুর্থ অ্যালবাম প্রকাশের পরপরই ভালো সারা পাচ্ছেন কেটি, ইতোমধ্যেই আইটিউনসে এক নম্বর অবস্থানে রয়েছে ‘প্রিজম’।