পরিচালনায় রাসেল ক্রো
প্রথমবারের মতো পরিচালকের ভূমিকায় দেখা যাবে হলিউডি অভিনেতা রাসেল ক্রোকে।
নতুন সিনেমা ‘দ্য ওয়াটার ডিভাইনার’ পরিচালনা করবেন তিনি। ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করবেন তিনি।
ঐতিহাসিক ড্রামা ধাঁচের এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু নাইট এবং অ্যান্ড্রু এনাসতাসিওস।
ডেডলাইনের খবর অনুযায়ী, ‘দ্য ওয়াটার ডিভাইনার’-এর কাহিনি গড়ে উঠেছে ১৯১৯ সালের পটভূমিতে। এখানে দেখা যাবে, একজন বাবা অস্ট্রেলিয়া থেকে তুরস্কে পাড়ি দেয় তার দুই ছেলের খোঁজে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা হারিয়ে যায়।
সিনেমাটির প্রযোজনা করবেন হপস্কচ ফিচারসের ট্রয় লাম এবং অ্যান্ড্রু মেসন, তাদের সঙ্গে থাকবে ফিয়ার অফ গড ফিল্মস।
রাসেলের প্রেমিকার ভূমিকায় সিনেমায় দেখা যাবে বন্ড গার্ল ওলগা কুরিলেঙ্কোকে। অস্ট্রেলিয়া এবং তুরস্কে সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে।
