২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপহার দশ হাজার ডলার

টিভি শো উপস্থাপিকা এলিন ডিজেনেরাস রেস্টুরেন্টের একজন পরিচারিকাকে দশ হাজার ডলার উপহার দিয়েছেন। সারাহ্ নামের ওই পরিচারিকা, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দুজন সৈন্যের দুপুরের খাবারের বিল দিয়েছিলেন জানার পর তাকে এই উপহার দেন এলিন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

ব্যাং শোবিজ জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার কারণে ওই সৈন্য দুজনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। আর তাই তাদের খাবারের বিল পরিশোধ করেন সারাহ। আর তার উদারতায় খুশি হয়ে তাকে ১০ হাজার ডলার উপহার দেন এলিন।

চলতি মাসের ১৮ তারিখ কনকর্ডে পরিচারিকা সারাহর সঙ্গে কথা বলেন ওই টক শো উপস্থাপিকা। সেখানে তিনি জানতে পারেন দুজন সৈন্যের দুপুরের খাবারের ২৭.২৫ ডলার বিল পরিশোধ করেন সারাহ। তার ওই উদারতায় মুগ্ধ হয়ে সারাহ্কে ১০ হাজার ডলারের একটি চেক উপহার দেন এলিন।

৫০ ইঞ্চির একটি টিভিও এলিন উপহার দেন তাকে। উপহার নেওয়ার সময় সারাহ এলিনকে বলেন, “আপনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ।”

বছরের শুরুতে এলিন ব্র্যাড পিটের দাতব্য সংস্থা মেক ইট রাইটের তহবিল সংগ্রহের জন্য র‌্যান্ডি জ্যাকসনের সঙ্গে কাজ করা শুরু করেন। ওই সংস্থার মূল উদ্দেশ্য হল ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনায় গৃহহারাদের জন্য তহবিল সংগ্রহ করা। ওই সংস্থাকে এলিন প্রায় ২০ লাখ ডলার দান করেন।