৮ নভেম্বর থেকে ‘ভালোবাসা জিন্দাবাদ’
৮ নভেম্বর মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমাটি। এ সিনেমায় প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ ও আইরিন।
এ বিষয়ে পরিচালক দেবাশীষ গ্লিটজকে বলেন, “ভালোবাসা জিন্দাবাদ সিনেমাটির উপস্থাপনে ভিন্নতা এনেছি। এ গল্পে নতুনত্বের স্বাদ পাবে দর্শক। হাস্যরসের অনেক উপকরণ খুঁজে পাবে তারা। ”
এক পিতার বাৎসল্য ও এক প্রেমিকের অন্ধ ভালোবাসার দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। দুপক্ষই অধিকার ধরে রাখতে চায়। শেষে প্রেমিকেরই জয় হয়।
শুভ ও আইরিন প্রসঙ্গে দেবাশীষ বলেন , “এ সিনেমায় শুভ দারুণ কাজ করেছেন। তিনি সবসময় তার সেরাটুকু ঢেলে দেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুভ একজন শক্তিশালী অভিনেতা হতে যাচ্ছেন বলেই আমার বিশ্বাস। আর এ সিনেমার গল্পের প্রয়োজনে এক নতুন মুখের প্রয়োজন ছিল। কলেজপড়–য়া মেয়ের চরিত্রে আইরিনও খুব ভালো করেছেন। ”
