২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলির গোপন প্রেম

বাগদান বাতিল করার পরপরই নতুন সম্পর্কে জড়িয়েছেন গায়িকা মাইলি সাইরাস। কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, ফটোগ্রাফার থিও ওয়েনারের সঙ্গে গত কয়েক মাস ধরে গোপনে প্রেম করছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 02:59 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

রাডার অনলাইন জানিয়েছে, ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনের ফটোগ্রাফার থিওর সঙ্গে মাইলির প্রথম পরিচয় ঘটে চলতি বছরের মে মাসে, যখন ম্যাগাজিনটির জন্য বিবসনা হয়ে ছবি তুলেছিলেন মাইলি।

মাইলির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন আরও জানিয়েছে, মাইলি তার কাছের বন্ধুদের বলেছেন থিওর সঙ্গে প্রেম করছেন তিনি। আর নতুন প্রেমিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মাইলি।

সম্প্রতি নিজের নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গারজ’-এর উদ্বোধনী পার্টি ছেড়ে থিওর সঙ্গে সময় কাটাতে চলে যান মাইলি।

তবে অন্যান্য ম্যাগাজিন দাবি করছে, থিওর সঙ্গে প্রেম করছেন না মাইলি। বরং ঐ ফটোশুটের পর থেকে তারা বেশ ভালো বন্ধু এবং সবসময়ই যোগাযোগ রাখছেন।

ওদিকে সম্প্রতি ‘এলেন ডি জেনেরেস শো’তে অংশ নিয়ে মাইলি জানান, একা থাকতে এখন পছন্দ করেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরেই লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বাগদান বাতিল করেন মাইলি।

বর্তমানে নিজের নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গারজ’-এর সাফল্য উপভোগ করছেন তিনি। বিলবোর্ডের টপ ২০০ অ্যালবামের তালিকায় শীর্ষে রয়েছে মাইলির এই চতুর্থ স্টুডিও অ্যালবাম।