২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাঞ্জেলিনার ২০ কোটি পাউন্ডের বিয়ের চুক্তি

হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ২০ কোটি পাউন্ডের বিয়ের চুক্তিতে স্বাক্ষর করেছেন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 09:08 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, আসছে বড়দিনের মৌসুমের মধ্যে গাঁটছড়া বাঁধতে চাইছেন ছয় সন্তানের বাবা-মা পিট এবং জোলি। আর তাই উকিলকে দিয়ে ইতোমধ্যেই ১০১ পৃষ্ঠার একটি দলিল তৈরি করিয়েছেন পিট।

এই দলিলে বলা হয়েছে, জোলির সঙ্গে যদি কখনও তার বিচ্ছেদ ঘটে তবে তার ১১ কোটি পাউন্ডের নিজস্ব সম্পত্তি এবং জোলির সঙ্গে তার যৌথ সম্পত্তির মধ্যে ৯ কোটি পাউন্ড তিনি নিজের অংশ হিসেবে পাবেন।

এক সূত্র জানিয়েছে, এ ধরনের চুক্তির ব্যাপারে সবসময়ই অনাগ্রহী ছিলেন জোলি। কিন্তু পিটের কারণে তিনি সম্মতি জানান। পিট মানুষ হিসেবে অনেক রোমান্টিক হলেও বাস্তব বিষয় নিয়েও ভাবেন। আর ২০ কোটি পাউন্ডের এই চুক্তির কারণে তাদের ছয় সন্তান এবং বিশ্বব্যাপী তাদের যাবতীয় সম্পত্তির সঠিক মূল্যায়ন হবে।

সূত্রটি আরও জানায়, পিট এবং জোলি দুজনই এর আগে বিয়ে করেছেন এবং তারা জানেন ডিভোর্স কতখানি ঝামেলার বিষয় হতে পারে। এক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ এখন তাদের সন্তান রয়েছে, আর পিট চান তাদের সন্তানদের সকল সুযোগসুবিধা নিশ্চিত করতে।