২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পার বাড়িতে চুরি

বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে চুরি হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বাড়ি থেকে সম্প্রতি একটি দামি মিউজিক সিস্টেম এবং আইপড চুরি হয়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 02:54 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

শিল্পার স্বামী রাজ কুন্দ্রা জানান, মঙ্গলবার ১৫ অক্টোবর রাতে তিনি ঐ মিউজিক সিস্টেমে গান শুনে ব্যায়াম করেছিলেন। কিন্তু পরদিন সকালে জিনিসটি পাওয়া যায়নি।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই রুমের সিসিটিভি ফুটেজ দেখে তারা অপরাধী সনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

জুহু থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “১৬ অক্টোবর শিল্পার বাড়ির ব্যবস্থাপক এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা এখনও আসামি ধরতে পারিনি, তবে তদন্ত চলছে।”

এদিকে শিল্পা তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ব্যস্ত আছেন তাদের নতুন সিনেমার কাজে। তাদের নিজস্ব প্রোডাকশন ‘এসেনশিয়াল স্পোর্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’ কোম্পানির প্রথম সিনেমা ‘ডিশকিয়াও’-এর পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এরোস ইন্টারন্যাশনালের সঙ্গে একাত্ম হয়ে সিনেমাটি প্রযোজনা করবে শিল্পা এবং তার স্বামীর এই কোম্পানি।

নতুন এই সিনেমায় অভিনয় করবেন সানি দেওল এবং হারমান বাওয়েজা। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন নতুন অভিনেত্রী আয়েশা খান্না।