মাইলিকে বিশেষ প্রস্তাব
পর্নো সিনেমা পরিচালনার জন্য ১০ লাখ ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে গায়িকা মাইলি সাইরাসকে।
টিএমজি জানিয়েছে, পর্নো মুভি নির্মাতা প্রতিষ্ঠান ‘গেইমলিঙ্ক’ সম্প্রতি মাইলিকে এই প্রস্তাব দেয়।
বুধবার ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মাইলিকে একটি চিঠি লিখে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে তাকে ১০ লাখ ডলার সম্মানী দেওয়ার কথাও বলা হয়েছে।
তবে এ বিষয়ে মাইলি এখনও জনসম্মুখে কিছুই জানাননি।
এর আগে একটি পর্নো মুভিতে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল মাইলিকে।
প্রায়শই গণমাধ্যমে আলোচিত এবং সমালোচিত হচ্ছেন মাইলি সাইরাস। এমটিভি অ্যাওয়ার্ডসে অশ্লীল নাচের পর এবার নতুন মিউজিক ভিডিও ‘রেকিং বল’-এ নগ্ন অবস্থায় দেখা গেছে মাইলিকে।
