পরিনীতি-আদিত্যর ‘দাওয়াত-এ-ইশক’
‘আশিকি টু’তে শ্রদ্ধা কাপুরের পর এবার আদিত্য রয় কাপুর জুটি বাঁধবেন বলিউডি অভিনেত্রী পরিনীতি চোপড়ার সঙ্গে। রোমান্টিক ধাঁচের ওই নতুন সিনেমার নাম হবে ‘দাওয়াত-এ-ইশক’।
অভিনেতা অনুপম খেরও থাকবেন নতুন এই সিনেমায়। সম্প্রতি অনুপম টুইট করেন, “দাওয়াত-এ-ইশক সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। সিনেমায় আমার সঙ্গে কাজ করবেন পরিনীতি, হাবিব ফয়সাল ,আদিত্য এবং কারান ওয়াহি।”
পরিচালক হাবিব ফয়সাল নির্মাণ করেছেন ‘দো দুনি চার’ এবং ‘ইশাকজাদে’। পরিনীতির সঙ্গে এটি হবে তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন হাবিব।
টিভি অভিনেতা কারান ওয়াহি এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন। তবে সিনেমাটি সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন পরিচালক। ‘দাওয়াত-এ-ইশক’-এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০১৪ সালের ৯ মে।
