নতুন সিনেমায় ধানুশ
‘রানঝানা’ সিনেমার সাফল্যের পর আরও একবার একসঙ্গে কাজ করবেন ধানুশ এবং পরিচালক আনন্দ রায়। আনন্দের নতুন একটি রোমান্টিক সিনেমায় এবার দেখা যাবে ধানুশকে।
জি মিডিয়া ব্যুরোকে আনন্দ বলেন, “আমি নতুন একটি চিত্রনাট্যের উপর কাজ করছি। এটা পুরোপুরি আমার নিজের লেখা হবে। এটি একটি রোমান্টিক সিনেমা হবে কিন্তু এখনই আমি গল্পের কাহিনি বলতে চাচ্ছি না। আশা করছি দিওয়ালি আসার পরপরই এই সিনেমা নিয়ে আমি কিছু বলতে পারব।”
চলতি বছরে বলিউডের অন্যতম সেরা প্রেমের সিনেমা হিসেবে ইতোমধ্যেই সমাদৃত হয়েছে ‘রানঝানা’। যেখানে বেনারসের এক হিন্দু ছেলে এক মুসলমান মেয়ের প্রেমে পড়ে।
২০১১ সালে রোমান্টিক সিনেমা ‘তানু ওয়েডস মানু’ নির্মাণ করেন আনন্দ। তিনি বলেন, “আমার মনে হয় প্রেম-ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমা খুব ভালো মাধ্যম। বিভিন্ন কারণে ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার; কারণ ভালোবাসা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়।”
ধানুশের সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে আনন্দ বলেন, “আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। এটাও একটি রোমান্টিক সিনেমা হবে। তবে এই সিনেমার জন্য আমি এখনও কাজ শুরু করিনি।”
