২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় এমা

পরিচালক স্টিফেন শবোস্কির নতুন সিনেমা ‘হোয়াইল উই আর ইয়াং’-এ অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 10:10 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এডিনা হালপার্নের উপন্যাস ‘টুয়েন্টি নাইন’ অবলম্বনে এর চিত্রনাট্য লিখবেন ‘ফাইভ হানড্রেড ডেইজ অফ সামার’-খ্যাত চিত্রনাট্যকার মাইকেল এইচ ওয়েবার এবং স্কট নিউস্ট্যাডার। আর ‘ডেভিস এন্টারটেইনমেন্ট’-এর পক্ষ থেকে সিনেমাটি প্রযোজনা করবেন জন ডেভিস।

সিনেমার কাহিনি হবে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে নিয়ে, যিনি মনের দিক থেকে তরুণ। হঠাৎ একবার তিনি এমন একটি সুযোগ পেয়ে যান যার মাধ্যমে তিনি ২৯ বছর বয়সে ফিরে যেতে পারেন। ২৯ বছর বয়সে ফিরে গিয়ে তিনি তার যুবতী নাতনির সঙ্গে সঙ্গে সময় কাটান।

ডেডলাইন জানিয়েছে, সিনেমাটিতে অভিনয় করবেন এমা-- এ বিষয়টি নিশ্চিত হলেও তার চরিত্র কী হবে তা এখনও জানা যায়নি।

পরিচালক স্টিফেন শবোস্কির সঙ্গে এর আগে ‘দ্য পার্কস অফ বিয়িং এ ওয়ালফ্লাওয়ার’ সিনেমায় কাজ করেছেন এমা।

এমাকে শীঘ্রই দেখা যাবে রাসেল ক্রো এবং অ্যান্থনি হপকিন্সের সঙ্গে নতুন সিনেমা ‘নোয়াহ’তে। গুলেরমো দেল তরোর ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমায়ও অভিনয় করবেন এমা।