ফেরদৌস আরার ‘আমার সেরা’
নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার কণ্ঠে ৩৭টি বাছাইকৃত নজরুল সংগীত নিয়ে প্রকাশিত হল অ্যালবাম ‘আমার সেরা’।
১০ অক্টোবর রমনা রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন হয়।
ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে রয়েছে তিনটি সিডি। প্রথম সিডিতে ১৩টি এবং বাকি দুটি সিডিতে ১২টি করে গান স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফেরদৌস আরা গ্লিটজকে বলেন, “আমার গাওয়া নজরুলসংগীত নিয়ে একটি সংকলন করার ইচ্ছা অনেকদিনের। আমার ভা-ার থেকে ৩৭টি গান বাছাই করেছি শ্রোতাদের জন্য। এ সংকলনে প্রচলিত নজরুলসংগীতের পাশাপাশি কিছু অপ্রচলিত গানও আছে।”
নজরুলসংগীতের বিকৃতিরোধে সোচ্চার এই শিল্পী বলেন, “ নজরুলসংগীত সংরক্ষণে সবাই একাত্ম হয়েছি। নজরুলসংগীতের মূল সুর সংরক্ষণ ও প্রচারে আমরা উদ্যোগী হয়েছি।”
