২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশমীতে ‘বাতাসা’

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:37 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

দুর্গাপূজা উপলক্ষে নির্মিত বৃন্দাবন দাসের লেখা ‘বাতাসা’ নাটকটি পরিচালনা করেছেন বিপ্লব পাল। এতে অভিনয় করেছেন চঞ্চল, খুশি ও মৌসুমী।

এ বিষয়ে পরিচালক গ্লিটজকে বলেন, “ব্যক্তিস্বার্থের জন্যই ধর্মীয় উন্মাদনা ছড়ানো হয়, আর তাতে পুড়ে যায় বহু মানুষের স্বপ্ন-- তেমনই গল্প নিয়ে নির্মিত নাটক বাতাসা।”

তিনি জানান, গল্পের মূল চরিত্র বাতাসা কারিগরের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নাটকে শাহনাজ খুশিকে দেখা যাবে কুসংস্কারে আবদ্ধ এক হিন্দু নারীর চরিত্রে। এদিকে তেলপড়া, পানিপড়ায় বিশ্বাসী সমাপ্তি মাসুক প্রেমে পড়েন মৌসুমী হামিদের। আর ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীর ভূমিকায় অভিনয় করেছেন গোলাম হাবিবুর রহমান মধু এবং মাসুদ রানা মিঠু।

মাছরাঙা টেলিভিশন নাটকটি প্রচার করবে সোমবার রাত আটটায়।