২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহান-প্রিয়াংকা জুটি

বলিউডি নির্মাতা জয়া আখতারের নতুন সিনেমায় এবার প্রিয়াংকা চোপড়ার বিপরীতে অভিনয় করবেন ফারহান আখতার। সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হতে যাচ্ছে ফারহান-প্রিয়াংকা জুটির প্রথম সিনেমা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

অভিনেতা রণবীর সিং এখানে থাকবেন প্রিয়াংকার ভাইয়ের ভূমিকায়, এই দুই চরিত্রের জন্য বাস্তব জীবনের ভাইবোন রণবীর কাপুর এবং কারিনা কাপুর খানকে নিতে চেয়েছিলেন জয়া। কিন্তু বড়পর্দায় রণবীরের বড়বোনের ভূমিকায় অভিনয় করতে আপত্তি জানান কারিনা।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমায় প্রতিটি কলাকুশলীর চরিত্রের সমপরিমাণ গুরুত্ব থাকবে, যাকে বলা হয় ‘এনসেম্বল কাস্ট’। এখনও আরও দুজন শিল্পীকে নেওয়ার কথা চলছে; এ ব্যাপারে কিছু চূড়ান্ত না হওয়ায় বাকি তথ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

২০০৮ সালে ‘লাক বাই চান্স’ সিনেমা নির্মাণের মাধ্যমে বলিউডে পা রাখেন জয়া, সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। তিন বছর পরে মুক্তি পায় তার পরিচালিত সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সমালোচকদের সমর্থনের পাশাপাশি সিনেমাটি ব্যবসায়িকভাবেও সফল হয়। এই সিনেমার জন্য সে বছর সেরা পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কারটি জেতেন জয়া। এখন পর্যন্ত জয়ার প্রতিটি সিনেমাতে অভিনয় করেছেন ফারহান।