২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ সংকেতের পরিণামে পরিণয়

ঈদের জন্য হানিফ সংকেত নির্মাণ করেছেন নাটক ‘পরিণামে পরিণয়’। দুই প্রবাসী যুবকের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনী ও আরফান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 08:55 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

পরিচালকের বরাতে ফাগুন অডিও ভিশন নাটকের গল্প প্রসঙ্গে জানায়, জীবিকার প্রয়োজনে বিদেশে কাজ করেন দুই যুবক। দীর্ঘদিন পর ঈদের ছুটিতে তারা দেশে আসেন। একজনের মধ্যে দেশের এবং মায়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। অন্যজন দীর্ঘদিন পর দেশে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অস্বস্তিতে ভুগতে থাকেন। দেশে এসে এরা জড়িয়ে পড়েন নানান পারিবারিক জটিলতায়।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, কে.এস.ফিরোজ, সোলায়মান খোকা, শিরিন আলম, সুভাশিস ভৌমিক, ইকবাল, নজরুল, মতি, ফরিদসহ আরও অনেকে।

নাটকের সূচনাসংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। আবহসংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।

জাহিদ হাসান ও জেনী এই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করলেন।

ঈদের বিশেষ নাটক ‘পরিণামে পরিণয়’ প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে।