২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনলি সাবা’

গানের ভুবনে নতুন মুখ সাবরিনা হক সাবা। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে তার গান শ্রোতাদের মুগ্ধ করেছে। এবার কোনো মিক্সড অ্যালবাম নয়, সাবা নিয়ে এসেছেন তার প্রথম একক অ্যালবাম ‘অনলি সাবা’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 06:28 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সাবার অ্যালবামটি বাজারে এনেছে সপ্তক অডিও ভিশন। এই অ্যালবামের মাধ্যমেই সংগীত ভুবনে যাত্রা শুরু করল প্রকাশনা প্রতিষ্ঠানটি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাবা গ্লিটজকে বলেন, “আমার দীর্ঘদিনের সাধনার ফসল ‘অনলি সাবা’। এ অ্যালবামে আমি নিজেকে শতভাগ উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি শতভাগ আশাবাদী অ্যালবামটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। ”

তিনি আরও বলেন, “তারকাখ্যাতি বা সুপারস্টার হওয়ার লোভে নয়, গান ভালোবেসে গানের ভুবনে থাকতে চাই। শ্রোতাদের ভালো গান উপহার দিতে চাই।”

সাবার এই অ্যালবামে একটি করে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জুবিন, বাংলাদেশের আসিফ আকবর, কাজী শুভ, বেলাল খান ও অনিক সাহান। সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু, কাজী শুভ, বেলাল খান, রাফি ও হীরা।