২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নায়িকার সঙ্গে সালমান

কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’র সিক্যুয়ালে আবারও দেখা যাবে বলিউডি অভিনেতা সালমান খানকে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ নামের এই সিকুয়ালে তিনি অভিনয় করবেন ১০ বলিউডি সুন্দরীর সঙ্গে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 02:48 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

২০০৫ সালের সিনেমা ‘নো এন্ট্রি’-তে সালমানের স্ত্রীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী এশা দেওল। আর সিনেমার অন্যতম মূল আকর্ষণ ছিলেন বিপাশা বসু। পরিচালক আনিস বাজমী, প্রযোজক বনি কাপুর এবং সালমান বর্তমানে আলোচনা করছেন সিনেমার বাকি কলাকুশলীদের নিয়ে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তারা। তবে বলিউডে জোর গুজব, এবারের সিনেমায় পুরো ১০ জন নায়িকার সঙ্গে প্রেম করতে দেখা যাবে সালমানকে। 

‘নো এন্ট্রি’র প্রধান চরিত্র ‘প্রেম’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান। নতুন সিনেমায় আগের চরিত্রেই দেখা যাবে তাকে। যথারীতি সালমানের সঙ্গে অনিল কাপুরও থাকবেন নতুন এই সিক্যুয়ালে,যার শুটিং শুরু হবে ২০১৪ সালে।