২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভকে নকল করবেন রণবীর

‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় বাবা ঋষি কাপুরের গানের সঙ্গে নাচার পর এবার অমিতাভ বচ্চনের গানের সঙ্গে নাচার প্রস্তুতি নিচ্ছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 04:56 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, নতুন একটি টিভি বিজ্ঞাপনের জন্য অমিতাভের ‘ইয়ারানা’ সিনেমার বিখ্যাত গান ‘সারা জামানা হাসিনো কা দিওয়ানা’-র মতো পোশাক পরে নাচবেন রণবীর।

প্রথমে গুঞ্জন উঠেছিল নাচটি দেখা যাবে রণবীরের নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’-এ। কিন্তু আসল খবর হল, একটি ‘এলইডি’ লাইটের কোম্পানির জন্য নির্মিতব্য এক বিজ্ঞাপনে দেখা যাবে ওই নাচ।

মূল গানটিতে অমিতাভের পোশাকে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট স্থানে দেখা গেছে বৈদ্যুতিক বাতি, কিন্তু এবার রণবীর তার পুরো পোশাকেই জ্বালাবেন আলো। এটুকু পার্থক্যসহ অমিতাভের সেই বিখ্যাত গানের সঙ্গে নাচতে দেখা যাবে রণবীরকে।