নতুন সিনেমায় হপকিন্স
ড্যানিয়েল অ্যালফ্রেডসনের পরবর্তী ক্রাইম থ্রিলার ‘কিডন্যাপিং ফ্রেডি হাইনেকেন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিন্স। সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করবেন স্যাম ওয়ার্দিংটন, জিম স্টারগেস এবং রায়ান কোয়ানটেন।
আইএমডিবির দেওয়া খবর অনুযায়ী, ১৯৮৩ সালে মার্কিন ব্যবসায়ী ফ্রেডি হাইনেকেনের অপহরণের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। নেদারল্যান্ডসের অপরাধবিষয়ক সাংবাদিক পিটার আর. ডি ভেরিসের রচিত সর্বাধিক বিক্রিত বইয়ের কাহিনি অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম ব্রুকফিল্ড।
সিনেমায় অপহরণকারীর চরিত্রে অভিনয় করছেন ওর্দিংটন, স্টারগেস এবং কোয়ানটেন। সিনেমাটিতে আরও অভিনয় করবেন নেদারল্যান্ডসের অভিনেতা মার্ক ভ্যান ইউয়ান এবং নবাগত অস্ট্রেলিয়ান অভিনেতা টম ককুয়েরেল।
