শীর্ষে জাস্টিন টিম্বারলেক
চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের টপচার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে পপতারকা জাস্টিন টিম্বারলেকের অ্যালবাম ‘দ্য টোয়েন্টি-টোয়েন্টি এক্সপেরিয়েন্স-টু অফ টু’। মুক্তির প্রথম সপ্তাহেই সাড়ে তিন লাখ কপি বিক্রির পর এটি উঠে এসেছে বিলবোর্ডের শীর্ষস্থানীয় অ্যালবাম হিসেবে।
কন্টাক্টমিউজিক জানায়, অ্যালবামটি টিম্বারলেকের জনপ্রিয় অ্যালবাম ‘দ্য টোয়েন্টি-টোয়েন্টি এক্সপেরিয়েন্স’-এর দ্বিতীয় পর্ব। তিন সপ্তাহ ধরে এই অ্যালবামটি ধারাবাহিকভাবে রয়েছে সর্বাধিক বিক্রিত অ্যালবামের তালিকার শীর্ষে।
অক্টোবরের প্রথম সপ্তাহে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে থাকা ড্রেইকের ‘নাথিং ওয়াজ দ্য সেইম’ অ্যালবামটি এ সপ্তাহে নেমে এসেছে দ্বিতীয়তে। তরুণ শিল্পী লর্ডির ‘পিওর হিরোইন’ রয়েছে তৃতীয় স্থানে। লুক ব্রায়ানের ‘মাই পার্টি জাম্পস’ অ্যালবাম রয়েছে পঞ্চম স্থানে।
