২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেবিসির মঞ্চে অমিতাভের জন্মদিন

চলতি মাসের ১১ তারিখে ৭১ বছর বয়সে পা রাখবেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। এবার জন্মদিনের বেশ আগে একটু ভিন্নভাবে টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে তিনি উদযাপন করলেন ওই বিশেষ উপলক্ষ। ওই দিন তার সঙ্গে দেখা করেন শতবর্ষী এক বিশেষ ভক্ত।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:25 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অমিতাভের সঙ্গে কেবিসির মঞ্চে এবার দেখা করেন তার এক ভক্ত, যার বয়স ১০০ বছর। বীরনন্দিনী ডি’সুজা নামের ওই বৃদ্ধা অ্যালঝেইর্মাস রোগে আক্রান্ত। তিনি কোনো কিছু মনে রাখতে না পারলেও, প্রিয় অভিনেতা অমিতাভের নাম ঠিকই মনে রাখেন।

বীরনন্দিনী বহুদিন ধরেই ভুগছেন ওই রোগে। সবকিছু ভুলে গেলেও তার প্রিয় অভিনেতাকে কখনই ভোলেন না। এমনকি  শুধুমাত্র অমিতাভের ছবি দেখার পরই তিনি খাবার খান।

অমিতাভের সঙ্গে দেখা হওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। চিৎকার করে তার আনন্দ প্রকাশ করেন এবং অমিতাভের সঙ্গে নাচেন। আর এ বিষয়টি মুগ্ধ করে অমিতাভকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে সব দর্শক ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানান।