২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাপি অ্যানিভার্সারি নিয়ে অ্যাশ

ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়ে আরাধিয়ার দেখভালের জন্য অনেকদিন ধরেই দূরে সরে আছেন অভিনয় থেকে; তবে সম্প্রতি তিনি মুখ খুলেছেন ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমার মধ্য দিয়ে তার রূপালি পর্দায় ফেরার ব্যাপারে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:22 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এনডিটিভি জানায়, ঘড়ির ব্র্যান্ড লুজিন-এর নতুন এডিশন ‘কনকুয়েস্ট’-এর লঞ্চ অনুষ্ঠানে একটি কালো সিল্কের লেহেঙ্গা পরে উপস্থিত ছিলেন অ্যাশ। ওই অনুষ্ঠানে অ্যাশ বলেন, “আমি বুঝতেই পারিনি সময় কখন পার হয়ে গেছে। আমি আমার মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। অনেকেই আমাকে আবার সিনেমায় কাজ করার প্রস্তাব দিয়েছেন তবে আমি সময় করতে পারিনি।”

অভিষেক বচ্চনের সঙ্গে ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমায় তিনি অভিনয় করছেন কি না জানতে চাওয়া হলে অ্যাশ বলেন, “প্রহ্লাদ কক্কর আমার পরিবারের একজন। আমি তাকে বলেছিলাম যে তার প্রথম সিনেমায় কাজ করব। তিনি আমাকে সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছেন। আর কাহিনি অনুযায়ী আমি এবং অভিষেক চরিত্রটিতে অভিনয় করতে পারি। তবে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।”

অ্যাশ আরও বলেন, “সিনেমায় আমি অভিষেকের সঙ্গে অভিনয় করব কি না তা নিশ্চিত নয় এখনও। তবে খুব শীঘ্রই ক্যামেরার সামনে কাজ করতে যাচ্ছি আমি।”