২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে না ‘অগ্নি’

চলচ্চিত্র ‘অগ্নি’ মুক্তির দিন পিছিয়ে দিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও এর কিছু কারিগরি সমস্যার কারণে সিনেমাটি মুক্তি দিচ্ছে না জাজ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 04:44 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও চলচ্চিত্র প্রযোজক শীষ মনোয়ার গ্লিটজকে বলেন, “আনন্দের বিষয় এই সিনেমা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তবে সিনেমাটির কিছু কারিগরি দিক বাকি থাকায় তা ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।”

শীষ আরও বলেন, “জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই দেশের চলচ্চিত্র উন্নয়নে কাজ করছে। সিনেমার গল্প, অভিনয় শিল্পীদের পোশাক, গান, নাচ, অ্যাকশনসহ নানা বিষয়ে যে পরিবর্তন এসেছে তা আমাদের অবদান। বিশেষ করে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রসারে জাজ কাজ করছে দেশব্যাপী। এই সব বিষয়ে বরাবরই আমরা সফল।”